এক দিনে এক বোতল মদ শেষ করতেন, স্বীকারোক্তি আমির খানের - Bengali News | Aamir Khan talks about his bad habit - 24 Ghanta Bangla News
Home

এক দিনে এক বোতল মদ শেষ করতেন, স্বীকারোক্তি আমির খানের – Bengali News | Aamir Khan talks about his bad habit

Spread the love

মদে আসক্তি কি প্রথম থেকেই ছিল আমির খানের? না। সেরকম নয়। সম্প্রতি একটা পডকাস্টে আমির খান স্বীকার করেছেন, কীভাবে একটা সময়ে ‘দেবদাস’ হয়ে পড়েছিলেন তিনি। মানে সারা দিন কিছু না করে শুধু মদ খেতেন। আমির খানের প্রথম বিয়ে ভাঙার পর এমন করেছিলেন নায়ক।

আমিরের কথায়, ”আমার কোনওদিনই মদে আসক্তি ছিল না। কিন্তু রিনার সঙ্গে বিয়ে ভাঙার পর আমি কী করব, বুঝে উঠতে পারতাম না। সেই সময়ে আমি মদ খাওয়া শুরু করি, মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম বলে। ক্রমশ একটা দিনে একটা বোতল মদ খাওয়ার অভ্যাস তৈরি হয়। এরকম স্বভাব হয়ে যাওয়ার পর বেশ কিছু সময় সেটা যায়নি। আমি একদম দেবদাস চরিত্রের মতো হয়ে গিয়েছিলাম।” মানে সারা দিন কোনও কাজ না করে শুধু মদ খেতেন।

আমিরের যে একটাই বিয়ে ভেঙেছে তা নয়। প্রথম বিয়ে ভাঙার পর কিরণ রাওয়ের সঙ্গে বিয়ে করেন তিনি। দু’ জনে একসঙ্গে কাজ করতে শুরু করেন। তবে সেই বিয়েও টেকেনি। যদিও কিরণের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ নয় আমিরের। এরপর ভুল করেই দেশের সুপারস্টারের পরিচয় হয় তাঁর নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে। আমির খান আবার বিয়ে করবেন কিনা, সেটা দেখার অপেক্ষা। জীবনের একটা সময়ে অতিরিক্ত মদ খাওয়ার কারণে তাঁর জীবনের অনেক কিছুতে ক্ষতি হলেও, সেই অভ্যাস ছেড়ে বেরোতে সক্ষম হয়েছিলেন আমির। সে কারণেই দর্শকদের বহু ভালো ছবি উপহার দিয়েছেন তিনি। আমিরের নতুন ছবি ‘সিতারে জমিন পর’ মুক্তি পাবে ২০ জুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *