Abhishek Banerjee: ‘অতীতের যন্ত্রণা যাই থাকুক না কেন…’, ছবি দিয়ে অভিষেক সামনে আনলেন নিজের অনুভূতির কথা | Abhishek Banerjee’s Instagram Post Sparks Buzz: ‘Battle Not Over’, TMC Leader Signals Bigger Fight Ahead
অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকImage Credit: TV9 Bangla
কলকাতা: বাঁ চোখের ঠিক নিচে স্পষ্ট একটা গভীর ক্ষতচিহ্ন। ছবিটা বেশ জুম করে তোলা। আর সেই ছবির নিচেই ইংরেজিতে লেখা চারটে লাইন—যার মর্মার্থ, “আমার মুখের এই দাগ প্রমাণ করে আমি এক কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছি। কিন্তু আমার চোখ বলছে, লড়াইয়ে আমি হার মানিনি—আমি এগিয়ে যেতে প্রস্তুত, অনেক কিছু করা এখনও বাকি।”
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে বর্তমানে রাজ্য রাজনীতিতে জোর শোরগোল। সহজ ভাষায় বলতে গেলে, তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন—অতীতের যন্ত্রণা বা শারীরিক আঘাত যাই থাকুক না কেন, রাজনৈতিক ময়দানে তিনি এখনও শেষ হয়ে যাননি, বরং আরও বড় লড়াইয়ের জন্য পুরোপুরি তৈরি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিষেকের এই পোস্টের অন্তর্নিহিত অর্থ অত্যন্ত গভীর। চোখের নিচের সেই পুরনো দুর্ঘটনা ও অস্ত্রোপচারের ক্ষতকে তিনি যেন নিজের রাজনৈতিক অভিজ্ঞতার প্রতীক হিসেবে তুলে ধরেছেন। বঙ্গ রাজনীতির সমীকরণ ও দলীয় আবহ যখন বেশ তপ্ত, ঠিক সেই মুহূর্তেই এমন ‘বার্তা’ নিছক কোনও ব্যক্তিগত অনুভূতি প্রকাশ নয়। বরং বিরোধী শিবির তো বটেই, দলের ভেতরেও নিজের অবস্থান, মানসিক দৃঢ়তা এবং আগামী রাজনৈতিক দিশা স্পষ্ট করতেই তাঁর এই ইঙ্গিতপূর্ণ পোস্ট।
ছবি ও লেখার মধ্য দিয়ে এক লহমায় অভিষেক বুঝিয়ে দিলেন, ক্ষত আঘাতের কথা বললেও, তাঁর দৃষ্টি থমকে নেই। লড়াইয়ের ময়দানে তিনি এখনও অপ্রতিরোধ্য।