West Bengal Assembly: অনুব্রত ইস্যুতে উত্তাল বিধানসভা, স্পিকার প্রস্তাব খারিজ করতেই বিজেপির ওয়াকআউট - Bengali News | West bengal assembly Assembly in turmoil over Anuvrata issue, BJP walks out to reject Speaker's proposal - 24 Ghanta Bangla News
Home

West Bengal Assembly: অনুব্রত ইস্যুতে উত্তাল বিধানসভা, স্পিকার প্রস্তাব খারিজ করতেই বিজেপির ওয়াকআউট – Bengali News | West bengal assembly Assembly in turmoil over Anuvrata issue, BJP walks out to reject Speaker’s proposal

Spread the love

কলকাতা: অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতে হবে, এবার এই দাবিতে উত্তাল বিধানসভা। বুধবার বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে থাকেন। ওয়াকআউট করেন তাঁরা। বিক্ষোভ দেখিয়ে বাইরে বেরিয়ে আসেন তাঁরা।

মঙ্গলবার অনুব্রত মণ্ডল বিরুদ্ধে মুলতবি প্রস্তাব আনে বিজেপি। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় । বিজেপি বিধায়করা তখন বিক্ষোভ দেখিয়ে বাইরে বেরিয়ে আসেন। বিজেপির দাবি, SRDA-এর চেয়ারম্যান মোবাইল ফোন যেভাবে পুলিশ অফিসার ও তাঁর স্ত্রীর প্রতি কদর্য ভাষা ব্যবহার করেছে, তাতে মহিলা সমাজ অপমানিত।

বোলপুরের আইসি-কে ফোন করে হুমকি, কদর্য ভাষায় তাঁর স্ত্রীকে নিয়ে কথা- গোটা বিষয়ে চলতি মাসের শুরু থেকেই তপ্ত বাংলার রাজনীতি। ঘরে-বাইরে চাপে পড়তে হয়েছে অনুব্রতকে। দলের নির্দেশে ক্ষমাও চেয়েছেন, দিয়েছেন হাজিরাও। কিন্তু বিষয়টি থিতিয়ে পড়তে দিতে নারাজ বিজেপি। এই ইস্যুকে কেন্দ্র করে বিধানসভা উত্তাল করেন বিজেপি বিধায়করা।

এদিকে, অনুব্রতর ওপর চাপ বাড়াতে সক্রিয় জাতীয় মহিলা কমিশন। ডিজিকে চিঠি দিয়ে অনুব্রতর ফোন কেন বাজেয়াপ্ত করা হল না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়।  অনুব্রত মণ্ডল মোবাইল বা ডিজিটাল ডিভাইস অবিলম্বে বাজেয়াপ্ত করার দাবি জানানো হয়েছে।

এমনকি, অনুব্রত মণ্ডলকে জেরার সময়ে কোনও ভিডিয়োগ্রাফি করা হয়েছে কি না তা ডিজির দেওয়া আগের রিপোর্টে উল্লেখ নেই বলেও জাতীয় মহিলা কমিশনের গতকালের চিঠিতে জানতে চাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *