বাল্যবিবাহ রুখতে ‘ভিশন ডকুমেন্ট’ তৈরি করছে কেন্দ্র - 24 Ghanta Bangla News
Home

বাল্যবিবাহ রুখতে ‘ভিশন ডকুমেন্ট’ তৈরি করছে কেন্দ্র

Spread the love

সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি

বাল্যবিবাহ ও নাবালিকা মাতৃত্বের উদ্বেগজনক ছবি বদলাতে গত সপ্তাহেই কঠোর পদক্ষেপের বার্তা দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, একই ট্রেন্ড দেখা যাচ্ছে ত্রিপুরা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্নাটক–সহ দেশের অনেকগুলি রাজ্যেই। সার্বিক ভাবে এই পরিস্থিতির পরিবর্তনের জন্য এ বার কোমর বেঁধে মাঠে নামছে কেন্দ্রীয় সরকার। সূত্রের দাবি, এই মর্মে কিছুদিনের মধ্যেই দেশের সব রাজ্যের বিভাগীয় মন্ত্রী এবং শীর্ষ আমলাদের সঙ্গে দিল্লিতে বৈঠক করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও নারী-শিশু কল্যাণ মন্ত্রক৷ আলাদা আলাদা ভাবে প্রতিটি রাজ্যের বাল্যবিবাহ সংক্রান্ত চিত্র জানার পরে তা বিশ্লেষণ করে তৈরি হবে একটি ভিশন ডকুমেন্ট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *