এ দিন বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য জানান, যে পদ্ধতিতে পুজো কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে, তা সঠিক এবং তার জন্য নিম্ন আদালতের রায়ে হাইকোর্ট কোনও হস্তক্ষেপ করছে না। অর্থাৎ, সভাপতির নির্ণায়ক ভোটেই বাগবাজার সর্বজনীন পুজোর আয়োজকদের এ বারের কমিটি তৈরি হবে।