প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে সরতে পারেন আগরকর
প্রধান নির্বাচক হিসেবে অজিত আগরকর আর দায়িত্বে থাকবেন কি না, তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। ১৬ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ODI সিরিজ়ের দল বাছতে নির্বাচক কমিটির বৈঠক হওয়ার কথা। বিভিন্ন প্রতিবেদনে দাবি, এই বৈঠকই আগরকরের শেষ বৈঠক হতে পারে। রোহিত শর্মাকে ঘিরে বিতর্কে ভারতীয় ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপে তিনি অসন্তুষ্ট বলেও দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনও সরকারি ঘোষণা হয়নি।