একেবারে ফ্লপ রোনাল্দো, তবুও খেলানো হলো পুরো ম্যাচ, হাত-পা বাঁধা পর্তুগাল কোচের?
হাত-পা বাঁধা কোচের?
উঠে আসছে আরও একটা প্রশ্ন। তারকা বলে টিমে দাপট বেশি রোনাল্দোর, সেটা সহজেই অনুমেয়। বিশেষজ্ঞদের একাংশের ধারণা, সেই কারণেই বাড়তি সুবিধা পাচ্ছেন CR7। অর্থাৎ, চাইলেও কোচ রবার্তো মার্তিনেসের হাত-পা বাঁধা বলেই মনে করছেন তাঁরা।
ফুটবলপ্রেমীদের মধ্যেও চলছে চর্চা। তবে আগেও বহুবার এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছেন রোনাল্দো। সেটার অপেক্ষাতেই আছেন ভক্তরা। এখন দেখার, পরবর্তী ম্যাচে পর্তুগালের অধিনায়ক চেনা ছন্দে ফিরতে পারেন কি না।