জর্ডনেও জয়ের অভ্যাস ধরে রাখতে মরিয়া কোচ আবাস - 24 Ghanta Bangla News
Home

জর্ডনেও জয়ের অভ্যাস ধরে রাখতে মরিয়া কোচ আবাস

Spread the love

এই সময়: কোচ হয়েই টিমকে ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন করেছেন আন্তেনিও লোপেস আবাস। সামনে এ বার অনেক বড় দায়িত্ব। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু–তে আজ প্রতিপক্ষ জর্ডনের ক্লাব আল হুসেইন। জর্ডনের মাটিতে তাদের হারাতে পারলে বড় ব্যাপার, এক পয়েন্ট নিয়ে আসতে পারলেও সেই কৃতিত্ব কিছু কম নয়। যা খবর, ইস্টবেঙ্গল প্রথমে এক পয়েন্টই নিশ্চিত করতে চাইবে। যদিও জর্ডনের এই ক্লাবও খুব একটা ভালো অবস্থায় নেই। সম্প্রতি তাদের কোচ আহমেদ হায়েল পদত্যাগ করেছেন। টিম নিয়ে আজ মাঠে নামবেন সহকারি কোচ বাশার বানী ইয়াসিন। শেষ পাঁচ ম্যাচেও তাদের পারফরম্যান্স ভালো নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *