কলকাতা লিগ জয়ের লড়াই, কোথায় হবে মোহনবাগান-মহামেডান ম্যাচ?
শেষ ল্যাপে জমে উঠেছে কলকাতা লিগ জয়ের খেতাবি লড়াই। পয়েন্ট টেব্লের যা অবস্থা, তাতে খাতায়-কলমে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচ দলের সামনে। তবে সবচেয়ে বেশি চর্চায় থাকবে মোহনবাগান বনাম মহামেডান ম্যাচ। বুধবার এক বিবৃতিতে IFA জানিয়ে দিল বারাসত স্টেডিয়ামে আয়োজিত হবে ম্যাচ। তবে ১৭ সেপ্টেম্বর নয়, ১৯ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার খেলা হবে ম্যাচ। দুপুর ৩টে থেকে শুরু ম্যাচ।