একলপ্তে ২৮ চিকিৎসকের বদলি, দু'জনের ইস্তফাও! - 24 Ghanta Bangla News
Home

একলপ্তে ২৮ চিকিৎসকের বদলি, দু’জনের ইস্তফাও!

Spread the love

সূত্রের খবর, বর্তমানে এমজেএন মেডিক্যালে সিনিয়ার রেসিডেন্স এবং পার্মানেন্ট চিকিৎসক মিলিয়ে ৮০ জন মতো ছিলেন। বর্তমানে সংখ্যাটা ৫০-এর কাছাকাছি। এর বাইরে অবশ্য প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রয়েছেন। তাঁরা মেডিক্যালের পড়ুয়াদের পড়ানোর পাশাপাশি হাসপাতালে রোগীও দেখেন। এখানেও প্রচুর শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে এমজেএন-এ ২০০-র উপরে চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে রয়েছেন ১২০ থেকে ১২৫ জন। গোটা জেলা তো বটেই, এমনকী পাশ্ববর্তী জেলা এবং অসম থেকে আসা রোগীদের সামাল দিতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে এত চিকিৎসকের ঘাটতি না-মেটালে পরিস্থিতি কোনদিকে যেতে পারে তা আন্দাজ করে কিছুটা শিউরেই উঠছেন চিকিৎসা মহলের একাংশ। পুরো বিষয় নিয়ে মেডিক্যালের এক আধিকারিক বলছেন, ‘আপাতত যা চিকিৎসক রয়েছেন, তাঁদের দিয়েই কাজ চালাতে হবে। খুব শিগগিরই আরও ডাক্তার এখানে যোগ দেবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *