সব রাজ্যের সম্ভার নিয়ে দিল্লিতে ‘ইউনিটি মল’
এক ছাদের নীচেই গোটা ভারত, হাতের নাগালে— এই ভাবনা নিয়েই রাজধানীর পীতমপুরায় ‘ইউনিটি মল’ গড়ার সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। এই ইউনিটি মলে স্থান পাবে পশ্চিমবঙ্গ–সহ সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি স্টল। প্রতিটি রাজ্য তাদের সেরা খাবার, শিল্প সামগ্রী, জামা-কাপড়, শাড়ি–সহ যাবতীয় সম্ভার বিপণন করতে পারবে এই ইউনিটি মলে।