উচ্ছেদ ঘিরে বিক্ষোভ জলপাই মোড়ে
এই সময়, শিলিগুড়ি: আদালতের নির্দেশে মঙ্গলবার শিলিগুড়ির জলপাই মোড়ে অবৈধ নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা। পুরকর্মী ও পুলিশকর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন স্থানীয়রা। প্রশাসনের বিরুদ্ধে প্রভাবশালীদের মদত দেওয়ার অভিযোগ তোলেন তাঁরা। যদিও অভিযোগ মানতে নারাজ প্রশাসন। ঘটনাস্থলে উপস্থিত পুরসভার এক আধিকারিক বলেন, ‘হাইকোর্টের নির্দেশ রয়েছে দখলদারি সরিয়ে অবৈধ নির্মাণ ভাঙার।’