West Bengal Live Update: নন্দীগ্রামের প্রার্থী হাসি রানি, রেজিনগরে কে? আজই ঘোষণা করবে বিজেপি | West Bengal Live News Suvendu Adhikari Nandigram By Poll BJP Rejinagar BJP Candidate Mamata Banerjee Ritabrata Banerjee TMC update on 15 September
দুই কেন্দ্রে উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর। ইতিমধ্যেই প্রার্থী দিয়েছে দুই তৃণমূল শিবির, কংগ্রেস, বামেরা। আজ প্রার্থীর নাম ঘোষণা করবে বিজেপি। সূত্র মারফত জানা গিয়েছে, নন্দীগ্রামের প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রীর পিএ প্রয়াত চন্দ্রনাথের মা হাসি রানি রথ। তাঁর নামে পোস্টারও পড়ে গিয়েছে। জানা গিয়েছে, আজ তাঁর মনোনয়ন পেশে হলদিয়াতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এদিকে, রেজিনগরে কে প্রার্থী হবেন, তাও আজ ঘোষণা করা হবে। মঙ্গলবারও রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচি রয়েছে শুভেন্দুর। গণেশ পুজো উপলক্ষে দেবের বাড়িতে যেতে পারেন তিনি। দিনভর রাজ্যজুড়ে ঘটনার ঘটনা।