UPI Charge: ০.৪ শতাংশ হারে চার্জ, UPI লেনদেন করতে গেলে কাকে কত টাকা দিতে হবে | Know the UPI charge rate and amount for UPI transaction, who will pay
নয়া দিল্লি: ‘পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭’ সংশোধনী বিল পাশ হয়েছে আগেই। এবার ইউপিআই (UPI) লেনদেনের ক্ষেত্রে কত টাকা চার্জ দিতে হবে, ঘোষণা করল কেন্দ্র। তবে এই চার্জ সাধারণ মানুষকে তথা ক্রেতাদের দিতে হবে না। লেনদেন পিছু টাকা দিতে হবে ব্যবসায়ীদের। ০.০৪ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেটে (MDR) দিতে হবে চার্জ। এছাড়া বেশ কিছু ক্ষেত্রে ৫ টাকা চার্জ ধার্য করা হয়েছে।
কত টাকার লেনদেনে কত দিতে হবে চার্জ
২০০০ টাকার ইউপিআই পেমেন্টে ০.০৪ শতাংশ হারে দিতে হবে ৮ টাকা। ৩০০০ টাকার লেনদেন করলে দিতে হবে ১২ টাকা। ৫০,০০০ টাকার লেনদেনে দিতে হবে ২০০ টাকা। এই হিসেবে ১ লক্ষ টাকার লেনদেন করলে ৪০০ টাকা দেওয়ার কথা। কিন্তু সরকার ৩০০ টাকা পর্যন্ত চার্জ ধার্য করে দিয়েছে। তাই তার উপরে আর চার্জ নেওয়া যাবে না। ৭৫,০০০ টাকার উপরে যে কোনও অঙ্কের লেনদেনে ৩০০ টাকাই দিতে হবে চার্জ।
৫ টাকা করে চার্জ দিতে হবে কাদের
কয়েকটি সেক্টর উল্লেখ করে দেওয়া হয়েছে, যেখানে ব্যবসায়ীদের ৫ টাকা করেই চার্জ দিতে হবে। কোনও শতাংশের হিসেব করতে হবে না। রেলওয়ে, টেলিকম, বিমা, জ্বালানির ক্ষেত্রে ২০০০ টাকার লেনদেন করলে ৫ টাকা চার্জ দিতে হবে। ২০০০ টাকার নীচে কোনও চার্জ লাগবে না।
পেট্রোল পাম্পে ২০০০ টাকার লেনদেন হলে পাম্প অপারেটরকে ব্যাঙ্কে ৫ টাকা চার্জ দিতে হবে। আবার বিমার ক্ষেত্রে ২০০০ টাকার প্রিমিয়াম দিতে হলে ৫ টাকা দিতে হবে বিমা সংস্থাকে। ইলেকট্রিসিটি, জল, প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রেও এই ৫ টাকা দেওয়ার নিয়মই ধার্য করা হয়েছে। তবে পার্সন টু পার্সন অর্থাৎ দুজন ব্যক্তি একে অপরকে টাকা পাঠালে কোনও চার্জ দিতে হবে না।