খরা কাটিয়ে দেদার ইলিশ উঠল জালে, কত টাকায় বিক্রি হলো জানেন?
১৪ সেপ্টেম্বর, সোমবার সকাল ৮টার দিকে দীর্ঘ সাত দিন সাগরে কাটিয়ে বাংলাদেশের কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছটা ঘাটে ফেরে ট্রলারটি। ফিরেই জেলেরা ট্রলার থেকে মাছ নামানোর কাজে ব্যস্ত হয়ে পড়েন। ইলিশের পাশাপাশি ট্রলারে ছিল পোপা, মাইট্যা, রূপচাঁদা-সহ বিভিন্ন সামুদ্রিক মাছ। ঝুড়িতে করে সেগুলি নিয়ে যাওয়া হয় পাশের ফিশারিঘাটের পাইকারি মৎস্য অবতরণ কেন্দ্রে। সেখানেই ২২০০ কেজি ইলিশ কিনে নেন কয়েকজন ব্যবসায়ী। মাছগুলির মোট দাম ওঠে ২৬ লক্ষ ৪০ হাজার টাকা।