Agnimitra Paul: 'আপনার মাথায় আক্কেল নেই?', এবার সল্টলেকে এসে ধমক দিলেন অগ্নিমিত্রা | Agnimitra Paul angry on a man who make road dusty in Salt lake - 24 Ghanta Bangla News
Home

Agnimitra Paul: ‘আপনার মাথায় আক্কেল নেই?’, এবার সল্টলেকে এসে ধমক দিলেন অগ্নিমিত্রা | Agnimitra Paul angry on a man who make road dusty in Salt lake

Spread the love

অগ্নিমিত্রা পাল, মন্ত্রীImage Credit: Tv9 Bangla

কলকাতা: রাস্তার উপর কোনও জঞ্জাল পড়ে থাকবে না। কোনও ভাবে রাস্তা নোংরা করা হলে ফাইন দিতে হবে। কিংবা বেআইনি পার্কিং করা যাবে না। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) কড়া নির্দেশ দিয়েছিলেন। কিন্তু অনেকের কানেই ঢোকে না সেই কথা। আর এবার সল্টলেকের ফুটপাথে নোংরা পড়ে থাকতে দেখে ক্ষুব্ধ মন্ত্রী। দিলেন কড়া ধমক।

প্রতিদিন সকালে রাজ্যের পুরমন্ত্রী শহর পরিদর্শনে বের হন। এক-একদিন এক-একজায়গা ঘুরে দেখেন তিনি। কখনও বাজারে ঘোরেন, কখনও ফুটপাথ পরিদর্শন করেন। যেখানেই বেআইনি পার্কিং দেখেন কিংবা নোংরা আবর্জনা তাঁর চোখে পড়ে তিনি সেখানে পৌঁছন। সরিয়ে ফেলার নির্দেশ দেন।

মঙ্গলবার তেমনই সল্টলেক (Salt lake) পরিদর্শনে যান তিনি। ফুটপাথের উপর ব্যক্তিগত গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে ক্ষুব্ধ হন রাজ্যের মন্ত্রী। এরপর খানিক এগোতেই তিনি দেখেন একটি বাড়ি তৈরির কাজ চলছে। পুরো ফুটপাথে ইট-সুরকি-চুন-বালি সব রাখা রয়েছে।

এরপরই এক ব্যক্তিকে ডেকে তিনি বলেন, “আপনার মাথায় কোনও আক্কেল নেই?” তখন ওই ব্যক্তি বলেন, “সরিয়ে দেব…সরিয়ে দেব।” পাল্টা মন্ত্রী বলেন, “কখন সরাবেন? আজ আমি এসেছি বলে সরাবেন? মাথায় আক্কেল নেই? এটা ফুটপাথ, জিনিসপত্র রেখে কাজ করা উচিত নয়। জানেন না?” এরপর তাঁর নির্দেশ, আজ রাতের মধ্যে যেন এটা পরিষ্কার হয়।” ফের ধমক দিয়ে বলেন, “মাথায় ঢুকল তো? আজ রাতের মধ্যেই খালি চাই। রিপোর্ট দেখব আমি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *