রায়চকে নকল এটিএম কার্ডে প্রতারণা, ধৃত
এই সময়, ডায়মন্ড হারবার: কখনও সিবিআই অফিসার, আবার কখনও রাজ্য পুলিশের বড় অফিসার পরিচয় দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াত পশ্চিম বর্ধমানের বেনাচিতি এলাকার বাসিন্দা জয়দেব রায়। এটিএমে টাকা তুলতে আসা মানুষকে সাহায্য করার পর অরিজিনাল এটিএম কার্ডটি হাতিয়ে নকল এটিএম কার্ড ধরিয়ে দিত সে। পরে সেই এটিএম কার্ডে সমস্ত টাকা তুলে নিত।