সুদৃশ্য মণ্ডপ থেকে বিশালাকৃতি গণেশ মূর্তি, খড়্গপুরে দর্শনার্থীদের মুখে মুখে ‘গণপতি বাপ্পা মোরিয়া’ - 24 Ghanta Bangla News
Home

সুদৃশ্য মণ্ডপ থেকে বিশালাকৃতি গণেশ মূর্তি, খড়্গপুরে দর্শনার্থীদের মুখে মুখে ‘গণপতি বাপ্পা মোরিয়া’

Spread the love

নিউ জুনিয়র বয়েজ় ক্লাব: খড়্গপুরের খরিদার এই পুজোটিতে ‘কিউট গণেশ’ মূর্তি তৈরি করা হয়েছে। দর্শনীয় মূর্তি আর রঙিন আলোর রোশনাই দেখতে ভিড় জমাচ্ছেন দর্শকরা।

বজরং ইউথ ক্লাব: খড়গপুরের বজরং ইউথ ক্লাবের পুজো এ বছর সপ্তম বর্ষে পদার্পণ করেছে। দর্শনার্থীদের ভিড় জমছে সেখানেও।

গজানন বয়েজ় ক্লাব: খড়্গপুরের গিরি ময়দানে ‘গজানন বয়েজ ক্লাব’-এর সুদৃশ্য মণ্ডপ আকর্ষণ করেছে দর্শনার্থীদের। মণ্ডপের ভিতরে পাহাড়, জঙ্গল ঘেরা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। ১১ বছর ধরে পুজোটি হয়ে আসছে এবং প্রতি বছরই দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে বলে জানালেন উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *