ফুটপাথ দখল তুলতে রাস্তায় খোদ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
ফুটপাথ দখল দেখে ক্ষুব্ধ মন্ত্রী
বার বার বলা সত্ত্বেও কেন ৩৯ নম্বর ওয়ার্ডের ফুটপাথ দখল হয়ে রয়েছে, সেই প্রশ্ন তুলেছেন মন্ত্রী। কোথাও ফুটপাথ গাড়ি পার্ক করে রাখা হয়েছিল। কোথাও জিনিসপত্র রাখা হয়েছিল। সেগুলি দ্রুত খালি করার নির্দেশ দেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এক জায়গায় বহুতল তৈরি হচ্ছে, তার সামনে বিল্ডিং মেটেরিয়াল রাখা হয়েছিল ফুটপাত জুড়ে। ওই নির্মাণকাজের দায়িত্বে থাকা এক ব্যক্তিকে ডেকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আজ রাতের মধ্যে যেন সব পরিষ্কার হয়ে যায়, নয়তো আপনার বিল্ডিং সিল করে দেব।’ সেই সময়ে স্থানীয় বাসিন্দাদের কয়েকজন অভিযোগ করেন, এই কাজ আগেও হয়েছে। বার বার বলেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ করা হয়। তখন ফের মন্ত্রী ফুটপাথ সাফ করার নির্দেশ দেন। রাতের মধ্যে কাজ হয়েছে কিনা সেটার খবর তাঁকে পাঠানোর নির্দেশও দেন।