দুর্গাপুজোতেও কি বৃষ্টির সম্ভাবনা? সঙ্গে জেনে নিন জোয়ার-ভাটার সময়
দুর্গাপুজোর হাতে বাকি আর মাত্র কয়েকটি দিন। কিন্তু এখনও পর্যন্ত শরতের মেঘের তেমন আনাগোনা নেই। বর্ষার মেঘই রয়েছে আকাশ জুড়ে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্ষা বিদায় নিতে চললেও, বৃষ্টির বিরাম নেই এখনই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। অন্যদিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে।