HC On Droho Carnival: আদালতে জোর ধাক্কা রাজ্যের, চিকিৎসকদের দ্রোহ কার্নিভাল নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের – Bengali News | Hc on droho carnival Calcutta High Court allowed Droho carnival, Judge ordered to dismiss Section 163
দ্রোহ কার্নিভাল নিয়ে বড় নির্দেশ হাইকোর্টেরImage Credit source: TV9 Bangla
কলকাতা: দ্রোহ কার্নিভাল মামলায় এবার আদালতে ধাক্কা খেল রাজ্য। দ্রোহ কার্নিভালের অনুমতি দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রবিকিষাণ কাপুর। পুলিশের জারি করা ১৬৩ ধারা খারিজ করে দিয়েছেন বিচারপতি। চিকিৎসকদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “পুলিশ যে আদেশ দিয়েছিল, তা বাতিল। শান্তিপূর্ণভাবে যাতে দ্রোহ কার্নিভাল ও পুজো কার্নিভাল হয়, কোনও বিরোধ না হয়, তার জন্য আদালতের কাছে আমাদের প্রস্তাব ছিল আর আর অ্যাভিনিউ থেকে রেড রোড পর্যন্ত পুলিশ ব্যারিকেড করুক। আমাদের কোনও আপত্তি নেই। আদালত আমাদের আবেদন গ্রহণ করেছে।” তিনি জানান, সরকারের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল এই আদেশে স্থগিতাদেশ চেয়েছিলেন, সেটাই বিচারপতি খারিজ করে দেন। তিনি স্পষ্ট করে দেন, দ্রোহ কার্নিভাল হবে। দ্রোহ কার্নিভালে যোগ দিতে যাচ্ছেন খোদ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
বিস্তারিত আসছে..,