Women’s Asia Cup 2026: স্টেজে দাঁড়িয়ে নাকভি, এশিয়া কাপ জিতেও ট্রফি নিতে গেলেন না হরমনপ্রীতরা! সপাটে জবাব পাকিস্তানকে | Women’s Asia Cup 2026: India Win Title by Defeating Sri Lanka But Refuse to take Trophy from Mohsin Naqvi, Row Reignites - 24 Ghanta Bangla News
Home

Women’s Asia Cup 2026: স্টেজে দাঁড়িয়ে নাকভি, এশিয়া কাপ জিতেও ট্রফি নিতে গেলেন না হরমনপ্রীতরা! সপাটে জবাব পাকিস্তানকে | Women’s Asia Cup 2026: India Win Title by Defeating Sri Lanka But Refuse to take Trophy from Mohsin Naqvi, Row Reignites

Spread the love

নাকভির হাত থেকে ট্রফি নিল না স্মৃতি-হরমনপ্রীতরা।Image Credit: PTI

দুবাই: ছেলেদের পর এবার মেয়েরা। পাকিস্তানকে তাদের কীর্তির যোগ্য জবাব দিল ভারতীয় মহিলা ক্রিকেট টিমের সদস্যরা। রবিবার দুবাইয়ে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গত বছরের পুনরাবৃত্তি দেখতে পেল দর্শকরা। এশিয়া কাপে জয়ের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার ভারতীয় মহিলা ক্রিকেট দলের।

দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালের আসর বসেছিল। শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে বিশ্বসেরা হল ভারতের মেয়েরা। তবে চ্যাম্পিয়ন হওয়ার পর মঞ্চে চ্যাম্পিয়নের ট্রফি নিতেই গেলেন না হরমনপ্রীত কৌর, শেফালি ভার্মা, রিচা ঘোষরা। মঞ্চে অপেক্ষা করে রইলেন নাকভি, দূরেই দাঁড়িয়ে রইলেন স্মৃতি-দীপ্তিরা।

গতবছর এশিয়া কাপ জিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান নাকভির হাত থেকে ট্রফি নেননি সূর্যকুমার যাদবরা। এবারেও ট্রফি না নিয়ে মাঠ ছাড়ল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

কেন এমন সিদ্ধান্ত?

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি। তিনি আবার সে দেশের মন্ত্রীও। তাই পহেলগাঁও হামলার পরই ভারতীয় ক্রিকেট টিম ২২ গজেও তাদের জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রধানের হাত থেকে ট্রফি না নিয়ে আবারও সপাটে জবাব ভারতের। দেশের সম্মান রক্ষার্থে এবার একরোখা মনোভাব দেখালেন রিচা, হরমনপ্রীতরা।

কী বলছেন কোচ?

এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর মহসিন নাকভির হাত থেকে হরমনপ্রীতদের ট্রফি না নেওয়া প্রসঙ্গে ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ অমল মজুমদার বলেন, “এটা ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। আমরা সেটার পাশে দাঁড়িয়েছি। এ বিষয়ে আর কোনও মন্তব্য করতে পারব না। আমাদের জন্য টুর্নামেন্ট এবারের মতো শেষ। আমরা এখন চ্যাম্পিয়ন। সেটাই যথেষ্ট।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *