এএফসি ম্যাচের আগে হাবাসের বার্তা, আল আরবির বিরুদ্ধে জয়ের কৌশল কী? - 24 Ghanta Bangla News
Home

এএফসি ম্যাচের আগে হাবাসের বার্তা, আল আরবির বিরুদ্ধে জয়ের কৌশল কী?

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: হাতে কিছু ঘন্টা মাত্র। তারপরেই এসিএল টায়ার টুয়ের প্রাথমিক ম্যাচে নামবে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। বুধবার সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে লড়াই…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: হাতে কিছু ঘন্টা মাত্র। তারপরেই এসিএল টায়ার টুয়ের প্রাথমিক ম্যাচে নামবে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। বুধবার সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে লড়াই করতে হবে কুয়েতের শক্তিশালী ফুটবল ক্লাব আল আরবির বিরুদ্ধে। এই ম্যাচের আগে যথেষ্ট সাবধানী লাল-হলুদ হেডস্যার আন্তোনিও লোপেজ হাবাস। ম্যাচের আগে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে যথেষ্ট ইতিবাচক থাকতে দেখা যায় এই স্প্যানিশ ম্যানেজারকে। তবে বিদেশি ডিফেন্ডারের পাশাপাশি বিদেশি স্ট্রাইকার না থাকায় লড়াইটা যে কঠিন সেটা জানেন কোচ।

Also Read | দেড় কোটি টাকার চেক বাউন্স! মহামেডানের সভাপতির পদ খোয়ালেন হুমায়ুন

তবুও ট্যাকটিক্যাল ফুটবল খেলে বাজিমাত করার টার্গেট থাকবে সকলের। এই ম্যাচে নামার আগে কোচ বলেন, ‘ম্যাচের জন্য প্রস্তুত নেওয়ার খুব একটা সময় আমাদের কাছে ছিল না। তবে বর্তমান পরিস্থিতির সাপেক্ষে আমাদের ম্যাচ জয়ের সম্ভাবনা রয়েছে। সেটাকেই কাজে লাগাতে হবে। আমি আশা রাখি ম্যাচ চলাকালীন আমাদের কৌশলগত বুদ্ধিমত্তা কাজে লাগাতে হবে। এক্ষেত্রে ফুটবলারদের নিজস্ব বোঝাপড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সকলেই জানে তাদের ঠিক কি করতে হবে। আশা করি সকলেই নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারবে।’

Also Read | ফিফার বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা আটকালেন কারা? আলোচনায় দুই মহিলা প্রশাসক

পাশাপাশি ম্যাচ প্রসঙ্গে দলের তারকা ফুটবলার মহম্মদ রশিদ বলেন, ‘ এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে আমাদের সকলের জন্য। হয়তো এখানে এখনও পর্যন্ত আমার খেলা সবচেয়ে রোমাঞ্চকর হতে চলেছে। আমরা সকলেই মুখিয়ে আছি। আশা করি আমরা সকলে মিলে এমন কিছু একটা করতে পারব যা ভারতীয় ফুটবলের অগ্ৰগমনে সহায়ক হবে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *