Try the Chin-Tuck Method for Capsules - 24 Ghanta Bangla News
Home

Try the Chin-Tuck Method for Capsules

Spread the love

ট্যাবলেট বা আকারে বেশ অনেকটা বড় ক্যাপসুল গিলতে গেলে গলার কাছে আটকে যায় অনেকেরই। কিংবা শ্বাসনালিতে আটকে যাওয়ার ভয় আসে মনে। বিশেষ করে ছোটবেলার কোনও তিক্ত অভিজ্ঞতা থেকে বড় বয়সে ট্যাবলেট গিলতে গিয়ে চোখের জল-নাকের জল এক হওয়ার উপক্রম হয়। মুখে ওষুধ আর জল দেওয়ার পরেই গেলার জন্য মাথাটা অভ্যাসবশত পিছনের দিকে হেলিয়ে দেন।

কিন্তু চিকিৎসকদের মতে, এই প্রচলিত ধারণাটি আসলে ভুল এবং এটি গলা থেকে খাদ্যনালির পথকে আরও কঠিন করে তোলে। আর ঠিক তখনই গলায় জল বা ওষুধ আটকে যাওয়ার প্রবণতা আরও বাড়তে থাকে। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে ট্যাবলেট বা ক্যাপসুল গলাধঃকরণ করার অবাক করা একটি সহজ উপায়। মাথা পিছনের দিকে না হেলিয়ে বরং সামান্য সামনের দিকে না ঝুঁকিয়ে (Chin-tuck position) ক্যাপসুল গেলাই হলো সবচেয়ে সহজ ও ব্যথাহীন পদ্ধতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *