Property Law: সন্তানকে না দিয়ে, সম্পত্তি কি অন্য কাউকে দিতে পারেন মা-বাবা? কী বলে আইন? | Property Law: Can Parents Give Their Property to Someone Else Instead of Their Children? Know the Law - 24 Ghanta Bangla News
Home

Property Law: সন্তানকে না দিয়ে, সম্পত্তি কি অন্য কাউকে দিতে পারেন মা-বাবা? কী বলে আইন? | Property Law: Can Parents Give Their Property to Someone Else Instead of Their Children? Know the Law

Spread the love

কলকাতা: সম্পত্তি নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন থাকে। এর মধ্যে সবথেকে বেশি প্রশ্ন থাকে সম্পত্তির উত্তরাধিকার নিয়ে। মা-বাবার সম্পত্তির মালিক কি শুধু তাঁদের সন্তানরাই হয়? নাকি ছেলে-মেয়ে ছাড়াও অন্য কারোর নামে সম্পত্তি করে দেওয়া যায়? কী বলে আইন, জেনে নিন-

এই প্রশ্নের সহজ উত্তর হল, বাবা-মা তাঁদের স্ব-অর্জিত সম্পত্তি সন্তানকে না দিয়ে, অন্য যেকোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিয়ে যেতে পারেন। তবে পৈতৃক বা বংশানুক্রমিক সম্পত্তিতে সন্তানদের আইনত অধিকার থাকায়, তা সম্পূর্ণভাবে তৃতীয় কাউকে দেওয়া যায় না।

সম্পত্তির ধরনের উপরে নির্ভর করে মালিকানা-

সম্পত্তিটি বাবা-মায়ের নিজের আয়ে কেনা, নাকি পৈতৃক সূত্রে পাওয়া- মূল পার্থক্য থাকে এখানেই।

স্ব-অর্জিত সম্পত্তি:

বাবা-মা নিজেদের উপার্জিত টাকায় কোনও বাড়ি বা জমি কিনলে, সেটির সম্পূর্ণ মালিক হন তাঁরা নিজেরাই। সেক্ষেত্রে তাঁরা চাইলে সন্তানদের বাদ দিয়ে সেই সম্পত্তি কোনও বন্ধু, আত্মীয় বা অনাথ আশ্রমে দান করে দিতে পারেন। এতে সন্তান আইনতভাবে বাধা দিতে পারবে না।

পৈতৃক সম্পত্তি:

যে সম্পত্তি দাদু বা ঠাকুর্দার থেকে বংশানুক্রমে পাওয়া গিয়েছে, সেখানে সন্তানদের জন্মগত অধিকার থাকে। এই সম্পত্তি থেকে বাবা-মা চাইলেই সন্তানদের বঞ্চনা করে, পুরো সম্পত্তি অন্য কাউকে লিখে দিতে পারেন না। তৃতীয় কোনও ব্যক্তির নামে দান বা উইল করা যায় না। পিতা-মাতা কেবল পৈতৃক সম্পত্তিতে নিজের অংশটুকু হস্তান্তর করতে পারেন।

দান ও উইলের নিয়ম:

বেঁচে থাকাকালীন দান করলে: বাবা-মা জীবিত অবস্থায় নিজেদের কেনা সম্পত্তি যাকেই রেজিস্ট্রি করে লিখে দেবেন বা রেজিস্টার্ড দানপত্র করে দেবেন, মৃত্যুর পর তাঁরাই মালিক হবেন। সন্তানরা সেই সম্পত্তিতে দাবি বা ফেরত চাইতে পারবে না।

মৃত্যুর পর কার্যকর হওয়া উইল: হিন্দু আইনে নিজের কেনা সম্পত্তি উইলের মাধ্যমে পুরোটাই বাইরের কাউকে দেওয়া যায়। তবে মুসলিম আইনে উইলের মাধ্যমে মোট সম্পত্তির সর্বোচ্চ ৩ ভাগের ১ ভাগ বাইরের কাউকে দেওয়া সম্ভব, বাকি অংশ সন্তান বা আইনত উত্তরাধিকারীদের দেওয়া বাধ্যতামূলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *