‘১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ফেরি পরিষেবা’, পাথরপ্রতিমার একাধিক ঘাটে নোটিস ঘিরে শোরগোল - 24 Ghanta Bangla News
Home

‘১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ফেরি পরিষেবা’, পাথরপ্রতিমার একাধিক ঘাটে নোটিস ঘিরে শোরগোল

Spread the love

কিন্তু সম্প্রতি ফেরিঘাটগুলিতে টাঙানো নোটিসে জানানো হয়েছে, ১ অক্টোবর ২০২৬ থেকে বিরাটবাজার-বনশ্যামনগর এবং কালীবাঙাল-চাঁদমারি রো রো ফেরি সার্ভিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। পুজোর আগে এই নোটিস ঘিরেই তৈরি হয়েছে চাঞ্চল্য। কারণ, ভেসেল পরিষেবা কেন বন্ধ করা হচ্ছে, তার কোনও কারণ নোটিসে উল্লেখ করা হয়নি। এমনকী, কে বা কারা এই নোটিস টাঙিয়েছে, সেই বিষয়েও কোনও স্পষ্ট তথ্য নেই। হঠাৎ ভেসেল পরিষেবা বন্ধ হয়ে গেলে সমস্যায় পড়তে পারেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা। বিশেষ করে পুজোর মরশুমে এই পরিষেবা বন্ধ হলে যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্যে প্রভাব পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *