১১ হাজার কোটি টাকা পাচারে অভিযুক্ত জুলাই-নেতা সজীব!
কুদ্দুস আফ্রাদ, ঢাকা
মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রাক্তন উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে দুবাই, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া-সহ বিভিন্ন দেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া সুইস ব্যাঙ্কে অর্থ জমা রাখা ও বিদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের অভিযোগে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এ দিনই প্রাক্তন এই ছাত্রনেতাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে নিজেদের প্রার্থী হিসাবে ঘোষণা করেছে এনসিপি।