মাতৃত্বের পরেও কেরিয়ারে নতুন ইনিংস নায়িকাদের - 24 Ghanta Bangla News
Home

মাতৃত্বের পরেও কেরিয়ারে নতুন ইনিংস নায়িকাদের

Spread the love

পরিণীতি চোপড়াও মাতৃত্বের সঙ্গে কাজকে থামিয়ে দিতে চাননি। ২০২৫-র অক্টোবরে প্রথম সন্তানের জন্ম দেন নায়িকা। সন্তানসম্ভবা অবস্থাতেই তাঁর আসন্ন ওয়েব সিরিজ় ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’-এর কিছু অংশের শুটিং হয়েছে। পরিণীতির স্পষ্ট বক্তব্য, মা হয়েছেন বলে কাজ বন্ধ করে দিতে তিনি রাজি নন। তাঁর মতে, মাতৃত্ব তাঁর পেশাগত সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করবে না। অন্য দিকে, রিচা চাড্ডা সচেতন ভাবেই মেয়ের জন্মের পরে কিছুটা সময় নিজের জন্য রেখেছিলেন। ২০২৪-এর জুলাইয়ে কন্যাসন্তানের জন্ম হয় আলি ফজ়ল-রিচা চাড্ডার ঘরে। সেই সময়ে অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেত্রী। তাঁর মতে, সন্তানের জন্মের পরে শারীরিক ও মানসিক ভাবে তিনি দ্রুত কাজে ফেরার জন্য প্রস্তুত ছিলেন না। তাই নিজের প্রয়োজন বুঝেই বিরতি নিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *