দেদার নিয়মভঙ্গ ল কলেজে, জানাল বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট - 24 Ghanta Bangla News
Home

দেদার নিয়মভঙ্গ ল কলেজে, জানাল বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট

Spread the love

এ ব্যাপারে যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের অধ্যক্ষা সুনন্দা গোয়েঙ্কাকে ফোন এবং মেসেজ পাঠিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও উত্তর মেলেনি। সুরেন্দ্রনাথের উপাধ্যক্ষ মহম্মদি তারান্নুম অবশ্য বলেন, ‘আমরা পাঁচ একর জমি চেয়েছিলাম, সরকার দিয়েছিল ৫৪ কাঠা। তা ছাড়া পরিকাঠামো উন্নয়নের জন্য আগের সরকারকে প্রচুর চিঠি দিয়েও উত্তর পাইনি।’ সাউথ ক্যালকাটা ল কলেজের উপাধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায়ের কথায়, ‘কোনও শিক্ষাকর্মী নেই, ক্যাজ়ুয়াল স্টাফ দিয়ে সব চলছে। সোশিয়োলজি, পলিটিক্যাল সায়েন্স, ইংরেজির টিচার নেই। এখনও ক্যাম্পাসে মাত্র তিনটি সিসিটিভি ক্যামেরা, লিফটের অ্যানুয়াল মেন্টেন্যান্সও অনেক দিন হয়নি। ফলে লিফটও আর ব্যবহারের যোগ্য থাকবে না। এ সবের সমাধান করতে হবে বিশ্ববিদ্যালয় ও সরকারকেই। আমাদের খুব কিছু করার নেই।’ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব হাজরা ল কলেজেও পর্যাপ্ত শিক্ষকের অভাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *