দুই টলি সুপারস্টারের বাড়িতে জমজমাট গণেশপুজো
সিনেমার পাশাপাশি বছরভর জীবনের নানা সুন্দর মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তারকারা। গণেশ চতুর্থীর দিনে একেবারে উৎসবের আমেজ টলিউডের দুই সুপারস্টার দেব ও জিতের বাড়িতে। প্রতি বছরের মতো এ বারেও জমজমাট গণেশপুজোর আয়োজন করেছেন তাঁরা। হালকা হলুদ পাঞ্জাবিতে পুজোয় বসেছেন জিৎ। অন্য দিকে, সাদা পায়জামা-পাঞ্জাবি পরে আরতি করতে দেখা গেল দেবকে।