বাজেটের আগে উত্তরবঙ্গে রাজ্যের নয়া অর্থমন্ত্রী, অংশ নেবেন উত্তরকন্যায় গুরুত্বপূর্ণ বৈঠকে - 24 Ghanta Bangla News
Home

বাজেটের আগে উত্তরবঙ্গে রাজ্যের নয়া অর্থমন্ত্রী, অংশ নেবেন উত্তরকন্যায় গুরুত্বপূর্ণ বৈঠকে

Spread the love

Bengal Finance Minister Swapan Dasgupta

শিলিগুড়ি : আসন্ন রাজ্য বাজেটের প্রাক্কালে উত্তরবঙ্গ (North Bengal) সফরে এলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বৃহস্পতিবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে প্রশাসনের পদস্থ আধিকারিকরা তাঁকে স্বাগত জানান।

সূত্রের খবর, সফরের মূল উদ্দেশ্য উত্তরবঙ্গের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, পরিকাঠামো এবং প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করা। বাগডোগরা থেকে তিনি সরাসরি উত্তরকন্যায় যান। সেখানে প্রশাসনিক কর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। আসন্ন বাজেটের আগে এই সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।

উত্তরবঙ্গের বিভিন্ন জেলার উন্নয়ন সংক্রান্ত চাহিদা, চলমান প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। যদিও বৈঠকের নির্দিষ্ট এজেন্ডা সম্পর্কে সরকারি ভাবে কিছু জানানো হয়নি, তবুও বাজেটের আগে অর্থমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর ঘিরে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে। বৈঠক শেষে তিনি কী বার্তা দেন, সেদিকেই এখন নজর সকলের।

Previous article‘সই থাকলে কাগজ দেখান’ কাকলিকে পাল্টা চ্যালেঞ্জ প্রতিমার
Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *