৩৬০ কিমি গতির Ivolga FG! ভারতেই ট্রেন তৈরির প্রস্তাব রাশিয়ার
কী এই Ivolga FG?
Ivolga FG কনসেপ্টে তৈরি ট্রেনের গতি ঘণ্টায় সর্বোচ্চ ৩৬০ কিলোমিটার। সাধারণত ৮টি কামরা থাকে এই ট্রেনে। ৬০০-এর উপরে যাত্রী নিয়ে যাতায়াত করতে পারে। রাশিয়ার ওই সংস্থার তথ্য বলছে, বড়সড় কোনও সমস্যা ছাড়াই টানা ৩০ বছর এই ট্রেন চলাচল করতে পারবে। TMH ভারতের সঙ্গে যৌথ ভাবে হাই স্পিড রেল প্রযুক্তি নিয়ে গবেষণা ও কাজ করতে চায়। সব থেকে গুরুত্বপূর্ণ দিক হলো, ভারতে উৎপাদনের ক্ষেত্রে প্রায় ৮০ শতাংশই লোকাল ম্যানুফ্যাকচারিংয়ের টার্গেট নেওয়া হয়েছে। অর্থাৎ, দেশীয়করণ এ ক্ষেত্রে প্রাধান্য পাবে।