২০২৯-এর আগে ২১ রাজ্যে UCC? জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মুম্বইয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বড় মন্তব্য। তিনি জানান, একাধিক রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালু হয়েছে এবং ২০২৯ সালের আগে বিজেপির নেতৃত্বাধীন NDA শাসিত ২১টি রাজ্যে UCC কার্যকর করার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। পাশাপাশি সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক এবং অপারেশন সিঁদুরের উল্লেখ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের ‘জ়িরো টলারেন্স’ নীতির কথাও তুলে ধরেন তিনি। UCC, Uniform Civil Code, Operation Sindoor এবং ভারতের নিরাপত্তা নীতি নিয়ে অমিত শাহের বক্তব্যের বিস্তারিত জানতে দেখুন Ei Samay-এর এই প্রতিবেদন।