Malda Flood Relief | ভূতনির দুর্গতদের জন্য ত্রাণ পাঠালেন ব্যবসায়ী মহল
বন্যায় বিপর্যস্ত মালদার ভূতনি। তিনটি গ্রাম পঞ্চায়েতের লক্ষাধিক মানুষ এখনও জলবন্দি। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় নৌকাই এখন দুর্গত মানুষের অন্যতম ভরসা। এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের আবেদনে সাড়া দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াল মালদার ব্যবসায়ী মহল। চাল, ডাল, আলু, বেবি ফুড, মশারি-সহ বিভিন্ন প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেন একাধিক ব্যবসায়ী সংগঠন। মালদা জেলা প্রশাসনিক ভবন থেকে একাধিক গাড়িতে করে সেই ত্রাণ সামগ্রী পাঠানো হয় ভূতনির উদ্দেশে।