Madrashah Closed: নাম এস.জোহা এস.আর, ১৬৭-র কাছাকাছি পড়ুয়াও নাকি ছিল, কাগজ দেখাতে বলতেই ‘হোঁচট’ খেলেন সম্পাদক | There were around 167 students, but the editor stumbled when asked to show the paper
কাগজ দেখাতে পারলেন নাImage Credit: Tv9 Bangla
মুর্শিদাবাদ: কাগুজে মাদ্রাসা! কেন বলা হচ্ছে? আসলে গ্রামের লোকজনই জানেনই না এস.জোহা এস.আর মাদ্রাসার কথা। অথচ এতদিন ধরে কোন মাদ্রাসা আছে সেটা অনেকেই জানেন না। রাজ্যের সরকার ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছে। সেই তালিকাতে রয়েছে এই ‘এস.জোহা. এস. আর মাদ্রাসা’-র কথা।
প্রথম দফায় যে তালিকা রয়েছে মুর্শিদাবাদে ২৫ টি মাদ্রাসার নাম রয়েছে। ২৫টি বন্ধ মাদ্রাসার তালিকায় ৮ নম্বরে নাম রয়েছে বেলডাঙার ভাবতার কাছে অবস্থিত ‘গঙ্গাপুর এস জোহা এস.আর’ মাদ্রাসা। গ্রামে গিয়ে জিজ্ঞেস করেতেই এলাকাবাসীরা জানান, এই নামে কোনও মাদ্রাসা আছে তারা জানেন না। চাঁদ মহম্মদ নামে এক গ্রামবাসী বলেন, “দেশ জোহা বলে কোনও মাদ্রাসার নাম তো শুনিনি।” সফিউদ্দিন বলেন, “এই নামের কোনও মাদ্রাসার নাম তো আগে শুনিনি।”
অন্যদিকে, টিভি ৯ বাংলা এই কাগুজে মাদ্রাসা হদিস পাওয়া গেল। মাদ্রাসার সম্পাদক রবিউল বলেন, “এখানে ছিল। তবে কোনও অনিয়ম ছিল না। সরকারিভাবে কোনও রেজিস্ট্রেশন করা হয়নি সেই কারণে বন্ধ করে দিয়েছি। এটা অনেক দিন ধরে চলত। এখানে আসত অনেকেই পড়তে। ১৬৭ জন ছেলে মেয়ে আসত পড়ত।” তবে যে বাড়িতে দাঁড়িয়ে বললেন এটি ছিল মাদ্রাসা , শিক্ষা প্রতিষ্ঠানের চিহ্নটুকু ছিল না। কত ছাত্র ছিল প্রশ্ন করতে হোঁচট খেয়ে যায়।। নথি দেখতে চাইলে তা অস্বীকার করেন তিনি।
এখানে উল্লেখ্য, প্রথম দফায় ২৫২ টি মাদ্রাসা বন্ধের নোটিস দিয়েছে রাজ্য সরকার। (West bengal Goverment)। এবং ১০০ টি মাদ্রাসাকে শোকজ করা হয়েছে। ২৫২টি মাদ্রাসা মধ্যে অধিকাংশই খারিজি মাদ্রাসা বলে খবর। কলকাতা-সহ ২২ জুলাই মাদ্রাসা নিয়ে সমীক্ষা চালায় রাজ্য। সমীক্ষাটি চালিয়েছিল ‘সংখ্যালঘু এবং মাদ্রাসা শিক্ষা দফতর। তার মধ্যে ২ হাজার ৩৯৬ টি মাদ্রাসায় প্রয়োজনীয় সরকারি অনুমোদন নেই বলে জানা যাচ্ছে। তার মধ্যেই অন্যতম এই জোহা মাদ্রাসা।