AirTag Stalking, Fake Key Used by California Killer
তদন্তে জানা গিয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে শালিনীকে নজরে রেখেছিল রোহিত। তাঁর গাড়ির হুডের নিচে একটি AirTag পাওয়া যায়। এ ছাড়া গাড়ির টায়ারের হাওয়া বের করে দেওয়া এবং অফিস পর্যন্ত অনুসরণ করার অভিযোগও রয়েছে।
এর পরে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। অভিযোগ, শালিনীর অ্যাপার্টমেন্টের একটি নকল চাবি জোগাড় করে তাঁর বাড়িতে ঢুকে পড়েছিল রোহিত। এমনকী শালিনী ঘুমিয়ে থাকা অবস্থাতেও সে বাড়িতে ঢুকেছিল বলে তদন্তে উঠে এসেছে। পরে অভিযুক্ত দাবি করে, শালিনী ফোনের উত্তর না দেওয়ায় তাঁর কোনও বিপদ হয়েছে কি না, তা দেখতে সে বাড়িতে ঢুকেছিল।