পা পড়ে না বড়-মেজো-সেজো নেতাদের, চরম নিস্তব্ধতায় পড়ে, নেই কেউ
দীর্ঘক্ষণ এই কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকার পরেও কারও দেখা মেলে না। শনিবার দুপুরে এই ভবনের সামনে দাঁড়িয়ে সবারই মনে হতে পারে মান্না দে-র গান- ‘মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নেই।’ শহরের এক নেতা আফসোস করে বলেন, ‘লোকজন আসে না। দলের নেতারা কেউ নেই। সব তো ছিন্নবিচ্ছিন্ন হয়ে গিয়েছে।’ প্রশ্ন করতেই তিনি বললেন, ‘এখন আর কে আসবে! তিন জন অফিসকর্মী পালাবদলের পরেও ছিলেন। তাঁরা এসে কিছু কাজকর্ম করতেন। এখন তাঁরাও আর নেই।’