শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
শ্রীলঙ্কা রান তাড়া করতে নেমে মাত্র ১১১ রানে অলআউট হয়ে যায়। সৌজন্যে শ্রী চরণী ও শেফালি বর্মার নিয়ন্ত্রিত বোলিং। ওপেনার চামারি আথাপাত্তু (৩৬) ও ভিস্মি গুনারত্ন (২০), নিলাকশিকা সিলভা (২২) বাদে আর কেউ বড় রান পাননি। শ্রী চরণী ৪ ও দীপ্তি শর্মা ৩টে উইকটে নেন। একটি করে উইকেট নেন শেফালি বর্মা, ক্রান্তি গৌড় ও প্রেমা রাওয়াত।
কতবার এশিয়া কাপ জিতল ভারতের মহিলা ক্রিকেট দল?
মোট ৮টা। এরমধ্যে ODI ফর্ম্যাটে চারবার (২০০৪, ২০০৫, ২০০৬, ২০০৮)। টি-টোয়েন্টি ফর্ম্যাটে চারবার (২০১২, ২০১৬, ২০২২, ২০২৬)। এশিয়া কাপের মোট ১০টা সংষ্করণের মধ্যে প্রতিটারই ফাইনাল খেলেছে ভারত এবং জিতেছে আটটায়। ২০১৮ সালে বাংলাদেশ এবং ২০২৪ সালে শ্রীলঙ্কার কাছে হেরে রানার্স হতে হয়েছিল ভারতকে।