ওডিশার জালে দুইবারের সুপার কাপ জয়ী এই গোলরক্ষক
সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষবেলায় একের পর এক চমক দিচ্ছে ওডিশা এফসি (Odisha FC)। ট্রান্সফার উইন্ডো খোলার পর দেশের অন্যান্য দলগুলি ঘর গোছানো কাজ ব্যাপকভাবে শুরু…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষবেলায় একের পর এক চমক দিচ্ছে ওডিশা এফসি (Odisha FC)। ট্রান্সফার উইন্ডো খোলার পর দেশের অন্যান্য দলগুলি ঘর গোছানো কাজ ব্যাপকভাবে শুরু করলেও বেশ কিছুটা ধীরে চলো নীতি গ্রহণ করেছিল জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব। আসলে সেই সময় পর্যন্ত দেশের প্রথম ডিভিশন লিগের ফরম্যাট সহ অন্যান্য নানা বিষয়গুলি নিয়ে ধোঁয়াশা ও ছিল যথেষ্ট। তবে পরবর্তীতে সময় যত এগোয় ততই সক্রিয় হয়ে উঠতে থাকে একবারের সুপার কাপ জয়ীরা। কয়েক মাসে বিদেশি ফুটবলারদের পাশাপাশি ভারতীয় ফুটবলার নির্বাচনে ও চমক দিয়েছিল ম্যানেজমেন্ট।
আরও পড়ুন: পাকিস্তানকে ৩-০ হারিয়ে ‘বাজবলের ধারাবাহিকতা’, স্টোকস-ম্যাককালামকে কৃতিত্ব রুটের
জর্জি আবুরজানিয়া থেকে শুরু করে স্টিফেন এজের মতো ফুটবলারদের আগেই দলে টেনেছিল ওডিশা এফসি। পরবর্তীতে দলের তিন কাঠি মজবুত করতে কেরালা ব্লাস্টার্স থেকে দুই বছরের চুক্তিতে সচীন সুরেশকে দলে নেয় জগন্নাথের রাজ্যের এই ফুটবল দল। কিন্তু সেখানেই শেষ নয়, এবার তিন কাঠি মজবুত করতে আরেক দাপুটে গোলরক্ষককে দলে টানল ওডিশা। তিনি ঋত্বিক তিওয়ারি। ২০১৯ সালে গোয়াহাটির ফুটবল অ্যাকাডেমি থেকে যোগদান করেছিলেন এফসি গোয়ার রিজার্ভে। সেখান থেকে সিনিয়র দলে সুযোগ করে নিয়েছিলেন পরবর্তীতে।
গত সিজনে ও দলের হয়ে জিতেছেন সুপার কাপ। পরবর্তীতে ইন্ডিয়ান সুপার লিগে ও দারুন ছন্দে ধরা দিয়েছিলেন ঋত্বিক। যদিও নয়া সিজনে আর থাকা হল না। যারফলে বহু বছর পর এবার নতুন গন্তব্যে এই গোলরক্ষক।
Advertisements