রাস্তা এক, টেন্ডার দুই? দুর্নীতি দেখছে বামেরা
এই সময়, বালুরঘাট: বেহাল রাস্তা সংস্কারের জন্য একবার নয়, দু’বার টেন্ডার ডাকার অভিযোগ তুলল বামফ্রন্ট। সম্প্রতি বালুরঘাট পুরসভা ২৪টি রাস্তা সংস্কারের জন্য টেন্ডার ডেকেছে। এর জন্য অনুমোদন দেওয়া হয়েছে ১২ কোটি টাকা। বামেদের অভিযোগ, এর মধ্যে তিনটি রাস্তার কাজ হয় সম্পন্ন হয়েছে, অথবা মাঝপথে। তার পরেও একই রাস্তার জন্য ফের টেন্ডার ডাকা হলো কী ভাবে, প্রশ্ন তুলেছে বামেরা।