‘ভয়ঙ্কর এক মিথ্যের...’, ইন্ডাস্ট্রিতে পা রাখার পরে কেন স্ত্রীকে লুকিয়ে রাখতে বলা হয়েছিল মাধবনকে? - 24 Ghanta Bangla News
Home

‘ভয়ঙ্কর এক মিথ্যের…’, ইন্ডাস্ট্রিতে পা রাখার পরে কেন স্ত্রীকে লুকিয়ে রাখতে বলা হয়েছিল মাধবনকে?

Spread the love

কেরিয়ারের শুরুতে অনেকের মতোই বেশ কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। এমন একটা সময়ও এসেছিল যখন সিনেমার জন্য স্ত্রীর পরিচয় লুকিয়ে রাখতে হয়েছিল আর মাধবনকে। ২০০০ সালের ঘটনা। মনি রত্নমের সিনেমা ‘আলাইপায়ুথে’ সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় ডেবিউর আগে এমন ঘটনাই ঘটেছিল তাঁর সঙ্গে।

বিবাহিত অভিনেতা, অভিনেত্রীদের সিনেমা দর্শক দেখেন না। সেই সময়ে ইন্ডাস্ট্রির একাংশের ধারণা ছিল এমনই। কারণ, কোনও রোম্যান্টিক অভিনেতাকে এ ভাবে দেখতে চায় না কেউই। তাই মাধবনকে বলা হয়েছিল তিনি যেন কোনও ভাবে বিয়ের কথা না তোলেন।

বক্স অফিসের আয়ের বিষয় থাকলেও স্ত্রীকে লুকিয়ে রাখার বিষয়টা মেনে নিতে পারেননি মাধবন। তিনি পরিচালক মনি রত্নমকে গিয়ে জানান, তাঁকে মিথ্যে কথা বলতে বাধ্য করা হচ্ছে। পরিচালক যদিও মাধবনকে কোনও কিছু করতেই বাধ্য করেননি। মাধবন অবশ্য গোটা প্রচারে যতবার স্ত্রীর প্রশ্ন উঠেছে সগৌরবে উত্তর দিয়েছেন।

নিজের স্ত্রীর অস্তিত্বকে অস্বীকার করতে চাননি মাধবন। কারণ, মাধবন মনে করেন একজন ফ্লপ অভিনেতা হিসাবে প্রমাণিত হওয়া অনেক বেশি সম্মানের, কিন্তু স্ত্রীর পরিচয় গোপন করে তাঁকে অসম্মান করার মধ্যে কোনও বড় মাহাত্ম্য নেই। কারণ, মাধবনের জীবনের অত্যন্ত কঠিন সময়ে তাঁর পাশে যিনি দাঁড়িয়েছিলেন, তিনি স্ত্রী সরিতা। ফলে তাঁর গুরুত্ব কোনও দিন কম হবে না বলেই দাবি অভিনেতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *