নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনে জোড়াফুল প্রতীকেই লড়বে কালীঘাট-তৃণমূল, জানালেন কল্যাণ - 24 Ghanta Bangla News
Home

নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনে জোড়াফুল প্রতীকেই লড়বে কালীঘাট-তৃণমূল, জানালেন কল্যাণ

Spread the love

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর— এই দুই কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আগামী বুধবার, ১৬ সেপ্টেম্বর। মনোনয়ন প্রত্যাহার করা যাবে সর্বশেষ আগামী শনিবার, ১৯ সেপ্টেম্বরের মধ্যে। কিন্তু সেখানে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ বা এআইটিসি নাম এবং ঘাসের উপরে জোড়াফুল প্রতীকে লড়বেন কারা? কালীঘাট–তৃণমূল এবং বিদ্রোহী তৃণমূলের মধ্যে জোড়াফুলের ‘প্রকৃত প্রতিনিধিত্ব’ নিয়ে এই বিতর্কের অবসান শনিবার হয়নি। জল্পনা ছিল, কমিশন কোনও অন্তর্বর্তী নির্দেশ জারি করতে পারে। আপাতত ফ্রিজ় করা হতে পারে জোড়াফুল প্রতীক। সে ক্ষেত্রে তৃণমূলের দুই শিবিরকে অন্য প্রতীকে ভোটে লড়তে হতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *