জিডিপি অঙ্কের ভুলভুলাইয়ায় দেশবাসী - 24 Ghanta Bangla News
Home

জিডিপি অঙ্কের ভুলভুলাইয়ায় দেশবাসী

Spread the love

এর সঙ্গেই, পণ্যের দাম ও উৎপাদনের ওঠানামা হিসেব করার পদ্ধতিও আগের তুলনায় আরও উন্নত ও নির্ভুল করা হয়েছে। যার অবশ্যম্ভাবী ফলস্বরূপ অনেক নিখুঁত নিক্তিতে মেপে বর্তমানে বৃদ্ধির আঁক কষা হচ্ছে। আগের পদ্ধতি বদল করা হলো কেন, সে বিষয়ে প্রশ্ন তোলা যেতেই পারে। কিন্তু বর্তমান হিসেব যে আরও প্রাসঙ্গিক এবং সমকালীন করা হচ্ছে, তাতে সন্দেহের কোনও অবকাশ নেই, দাবি একাধিক মহলের।

বিশেষজ্ঞদের একাংশের আবার দাবি, বিরোধী শিবির একটা গুরুত্বপূর্ণ পরিসংখ্যান ভুলে যাচ্ছেন প্রশ্ন তোলার আগে। এই সিরিজ় এবং বেস ইয়ার ব্যবহার করেই গত দু’বছরের সব জিডিপি বৃদ্ধির হারের হিসেব প্রকাশ করেছে কেন্দ্র, যা ২০১১-১২ সিরিজ ধরে হিসেব করা অঙ্কের থেকে সব সময়েই কম এসেছে। কোনও সরকারই চাইবে না বৃদ্ধির অঙ্ক কমিয়ে দেখাতে। তখন প্রশ্ন না তোলার অর্থ, এই সিরিজ়কে মান্যতা দেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *