Hair Care: শুধু জবা ফুলই নয়, চুলে লাগান গোলাপ ও ল্যাভেন্ডারের রস, তফাৎ নজরে পড়বে ৭ দিনে – Bengali News | Not only Hibiscus, but also Rose and Lavender helps to hair growth
শুধু জবা ফুলই নয়, চুলে লাগান গোলাপ ও ল্যাভেন্ডারের রস, তফাৎ নজরে পড়বে ৭ দিনেImage Credit source: Pinterest
চুল পড়া, চুল পাকা, খুশকি— সমস্যা অনেক, সমাধান এক। জবা ফুল চুলের যত্নে অত্যন্ত কার্যকরী। এই সকল সমস্যা সমাধানে জবা ফুলের জুড়ি মেলা ভার। তারপরও যদি চুলের যত্নে কোন ফুল ভালো, সেই প্রসঙ্গ ওঠে তা হলে বলতে হয় গোলাপ ও ল্যাভেন্ডারের কথা। অনেকেই জানেন না, তবে গোলাপ ও ল্যাভেন্ডার ফুলের রস চুলে লাগালে একাধিক তফাৎ নজরে পড়ে।
জবা ফুলের রস চুলে লাগালে নানা উপকার হয়। তার মধ্যে অন্যতম হল – চুল পড়া বন্ধ হয়, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলকে ময়েশ্চারাইজ করে এবং চুলের উজ্জ্বলতা বাড়ায়। এছাড়াও, এটি চুলের গোড়া মজবুত করে এবং খুশকি ও অকালে পাকা চুল প্রতিরোধ করতে পারে। জবা ফুলের প্রাকৃতিক উপাদানও চুলের স্বাস্থ্য ভালো করে। যেমন -জবা ফুল অ্যামিনো অ্যাসিড এবং ফ্ল্যাভোনয়েড সমৃদ্ধ, এগুলো চুলের জন্য খুবই উপকারী।
জবা ছাড়া গোলাপ ফুলেও হয় চুলের যত্ন। গোলাপের পাপড়ির রস মাথার ত্বকে শীতলতা আনে, খুশকি ও চুলের রুক্ষতা কমায়। সেইসঙ্গে চুলকে নরম এবং চকচকে করে তোলে। গোলাপের পাপড়ি প্রথমে জলে ফুটিয়ে নিন। সেই জল ঠান্ডা করে লাগাতে পারেন চুলে বা গোলাপজল সরাসরি স্প্রে করতে পারেন স্ক্যাল্পে। নিয়মিত ব্যবধানে তফাৎ নজরে পড়বে ৭দিনে।
গোলাপ, জবার পাশাপাশি চুলকে ভালো করতে পারে ল্যাভেন্ডার ফুলের রস। যা মাথার ত্বকে স্নিগ্ধতা আনে, চুল পড়া কমায়। এটি চুলের পিএইচ ভারসাম্য বজায় রাখতে, খুশকি কমাতে, চুলকে ময়েশ্চারাইজ করতে এবং চুলকে নরম ও উজ্জ্বল করতেও অনেকটা সাহায্য করে। উল্লেখ্য, চুল বড় করতে যে কোনও ফুলের রসের সঙ্গে নারকেল তেল, ভৃঙ্গরাজ তেল বা আমলা রস/তেল মেশাতে পারেন।