Kunal Ghosh: হঠাৎ করে নন্দীগ্রাম নিয়ে 'বেসুরো' কুণাল, নিজের দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরালেন | TMC MLA Kunal Ghosh Expresses Anger Against his party Over Nandigram Issue - 24 Ghanta Bangla News
Home

Kunal Ghosh: হঠাৎ করে নন্দীগ্রাম নিয়ে ‘বেসুরো’ কুণাল, নিজের দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরালেন | TMC MLA Kunal Ghosh Expresses Anger Against his party Over Nandigram Issue

Spread the love

কলকাতা:

রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “নন্দীগ্রামে আমাকে কোনওদিন নির্দিষ্ট দায়িত্ব দিয়ে পাঠানো হয়নি। বরং কুণালদা আমাকে দু-একবার নিয়ে গিয়েছিলেন সভা করার জন্য। পরবর্তীকালে লোকসভা নির্বাচনের সময় তমলুকের লোকসভার প্রার্থীকে সাহায্য করার জন্য যেটুকু আমি গিয়েছি। কুণালদাকে স্মরণ করিয়ে দিই, দল আমাকে যখন যতটুকু নির্দিষ্ট দায়িত্ব দিয়েছে, আমি নিষ্ঠার সঙ্গে পালন করেছি।”

কালীঘাটপন্থী তৃণমূল নেতা তন্ময় ঘোষ বলেন, “আমি যতদূর মনে করতে পারছি, বিষয়টা কোনওদিন এমনটা ছিল না। যখন পূর্ব মেদিনীপুরের দায়িত্বে আমি ছিলাম, তখন পঞ্চায়েত-সহ ওখানকার ফল দেখতে পারেন। পরে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। নন্দীগ্রাম কুণালদা দেখতেন। নন্দীগ্রামে দল কুণালদাকে দায়িত্ব দেওয়ার পর আমি ওখানে কাজ করিনি।”

কুণালের মন্তব্য নিয়ে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়ল না গেরুয়া শিবির। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “এটা ওদের ঘরের বিষয়। যা ইচ্ছা বলতেই পারে। ঋত অথবা মৃত, কোনও তৃণমূল নিয়ে আমাদের কোনওরকম মাথাব্যথা নেই। কারণ, পশ্চিমবঙ্গের মানুষের কাছে তৃণমূল গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত বিষয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *