Kalyan Banerjee: ‘হ্যাঁ, আমি টাকা নিয়েছি’, বুক ফুলিয়ে কেন বললেন কল্যাণ?

নয়া দিল্লি: তৃণমূল কংগ্রেস নিয়ে ফয়সালা করতে নির্বাচন কমিশনের মুখোমুখি দুই শিবির। একদিকে যেমন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও তাঁর শিবিরের বক্তব্য শুনেছে কমিশন, তেমনই মমতা-পন্থী তৃণমূল কংগ্রেসেরও কথা শোনা হয়েছে। নাম ও প্রতীক যুদ্ধে শেষ পর্যন্ত কে জয়ী হয় নাকি তৃণমূলের ঘাসফুল প্রতীকটাই ফ্রিজ হয়ে যায়, তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। তবে আজ জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাতের পর ঋতব্রত শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা-পন্থী তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়।
এ দিন নয়া দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের অফিস থেকে বৈঠক সেরে বেরিয়েই তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় বলেন, “দুই ঘণ্টা আমরা আমাদের বক্তব্য রেখেছি। নির্বাচন কমিশন এরপরে সিদ্ধান্ত নেবে। কী কী বলা হয়েছে, তা বলছি না, তবে একটা কথা বলছি যে নির্বাচন কমিশন অন্তর্বর্তী সিদ্ধান্ত নিতে পারে।”
কী কী নথি চাইল কমিশন, এই প্রশ্নের জবাবে কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় বলেন, “আমরা একটা ডকুমেন্ট জমা দিয়েছি। বাকি কোনও নতুন তথ্য জানতে চায়নি। আমরা একথাও বলেছি যে ঋতব্রতদের পক্ষ থেকে আর কোনও নতুন তথ্য পাইনি। নির্বাচন কমিশনকে অন্য কোনও তথ্য দিয়ে থাকলেও, তা আমরা জানি না। এই অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে আমাদের বিগিনিং অ্যাপ্লিকেশন ফাইল করা রয়েছে।”
অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কল্যাণ বলেন কলকাতা হাইকোর্ট তো ইতিমধ্য়েই অর্ডার ইস্যু করেছে। সিভিল কোর্টের রায় তো ওভার-রাইড করা যাবে না।