সিগারেট কেনাকে কেন্দ্র করে বচসার জের, প্রাণ গেল বয়স্ক বিক্রেতার
জানা গিয়েছে, জি সি রোড এলাকায় দোকান রামজি সাউয়ের। শুক্রবার ওই দোকানে সিগারেট কিনতে আসেন কয়েক জন যুবক। অভিযোগ, সিগারেট কেনার পর টাকা দেওয়াকে কেন্দ্র করে দোকানদার রামজি সাউয়ের সঙ্গে ওই যুবকদের বচসা শুরু হয়। সেই সময়েই ওই যুবকরা মারধর করেন রামজি সাউকে। এরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।