রোজ়মেরি থেকে পুদিনা, বারান্দার টবেই ফলান এই ৬ ভেষজ গাছ - 24 Ghanta Bangla News
Home

রোজ়মেরি থেকে পুদিনা, বারান্দার টবেই ফলান এই ৬ ভেষজ গাছ

Spread the love

শরীরের যত্নে অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ খাবার গুরুত্বপূর্ণ। তাই বাড়ির বারান্দা বা জানলার ধারের টবেই চাষ করতে পারেন নানা ভেষজ গাছ। কোন কোন গাছ লাগাবেন?

রোজ়মেরি

রোজ়ম্যারিনিক অ্যাসিড সমৃদ্ধ এই সুগন্ধি গাছ রোদযুক্ত জায়গায় ভালো বেড়ে ওঠে। রোস্ট খাবারে ব্যবহার করা যায়।

তুলসী

ইউজ়েনল সমৃদ্ধ তুলসী বীজ বা কাটিং থেকে সহজে চাষ করা যায়। এটি শরীরের জন্য খুবই ভালো।

থাইম

বারান্দায় ফলাতে পারেন থাইম। থাইমল ও ফ্ল্যাভোনয়েড সমৃদ্ধ এই গাছের বেশি জল প্রয়োজন হয় না। স্যুপ ও স্ট্যুতে এটি ব্যবহার করা যায়।

পুদিনা

দ্রুত বেড়ে ওঠা পুদিনা টবে ফলানোর জন্য আদর্শ। শরবত, চা ও স্যালাডে এর পাতা ব্যবহার করুন।

অরিগ্যানো

কারভাক্রল সমৃদ্ধ অরিগ্যানো রোদযুক্ত জায়গায় ভালো বেড়ে ওঠে। পিৎজ়া ও পাস্তায় এর ব্যবহার জনপ্রিয়।

পার্সলে

ভিটামিন C ও বিভিন্ন মিনারেল সমৃদ্ধ পার্সলেও আপনি টবে ফলাতে পারেন। স্যুপ, স্মুদি ও স্যালাডে ব্যবহার করা যায়।

এই গাছগুলি রান্নায় স্বাদ ও গন্ধ বাড়ায়। তবে এগুলি কোনও রোগের চিকিৎসার বিকল্প নয়। তবে এই গাছগুলিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এগুলি খেতে পারেন। তাই বাড়ির ছোট বারান্দাই ফলান এই গাছগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *