মাঝরাস্তায় পায়ে ঘুড়ির সুতো জড়ানো পায়রাকে মুক্তি দিয়ে মন জিতলেন তরুণ
ব্যস্ত সকালে তীব্র জ্যাম আর হর্নের কানফাটানো আওয়াজ উপেক্ষা করে তরুণ গাড়ি চালকের মানবিকতা। মাঝরাস্তায় ঘুড়ির সুতোয় জড়িয়ে ঝুলে থাকা নিরীহ পায়রাকে মুক্তি দিয়ে নতুন জীবন দিলেন তিনি। সুতোয় আটকে ডানা ছটফট করছিল পাখিটি। ওত পেতেছিল চিল-কাক। তা দেখে উপস্থিত বুদ্ধি খাটিয়ে নিজের গাড়ির ছাদে উঠে সাবধানে সুতো কেটে পাখিটিকে বাঁচিয়ে দেন ওই চালক। যান্ত্রিক এই শহরে যে নিঃস্বার্থ ভালোবাসা ও মানবিকতা আজও বেঁচে রয়েছে, এই দৃশ্য যেন তারই উজ্জ্বল ও প্রত্যক্ষ প্রমাণ।