পাকিস্তানে ১০ দিনে ৬ হিন্দু নাবালিকাকে ইসলামে ধর্মান্তরিত করে বিয়ে
পাকিস্তানের সিন্ধেই সবচেয়ে বেশি হিন্দুর বাস। সেখানকার শয়ে শয়ে দরিদ্র ও প্রান্তিক হিন্দু জনগোষ্ঠীর মেয়েদের তুলে নিয়ে গিয়ে মুসলিম ছেলেদের সঙ্গে বিয়ে দেওয়ার ঘটনা আকছারই ঘটছে, এই রিপোর্ট দিয়েছে খোদ অ্যামনেস্টি ইন্টারন্যাশন্যাল। এ ছাড়া, মন্দির ভাঙচুর, দোকানপাট লুট ও কথায় কথায় ধর্মীয় অবমাননার আইনের অপব্যবহার করে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার করা হচ্ছে বলে অ্যামনেস্টির রিপোর্টে সতর্ক করা হয়েছে। পাক সমাজকর্মী সোরাথ সিন্ধু এক্স-এ প্রশ্ন তুলেছেন, “হিন্দু সিন্ধিরা তাঁদের মাতৃভূমি ছেড়ে চলে যেতে চান না বলেই কি সরকারি মদতে এই সব হচ্ছে? আমাদের মেয়েদের বাঁচান!”